নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৩২ জনের শরীরে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৯৩৮ জন।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৯ শিশু।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২। এর মধ্যে ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।
এএইচ