নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম
পুনরায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২৪ আগস্ট ২০২৬ থেকে এক বছর মেয়াদে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
২০২৪ থেকে আগস্ট থেকে মহাপরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
এসএইচ/এএস