নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম
মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় বা একদিনে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৫ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে বেশি ঝুঁকি শিশু, নারী ও বয়স্কদের
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২৩ হাজার ৯৭৮ জন।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।
আরও পড়ুন: এবার ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি, কেন এমন আশঙ্কা?
একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৭ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮২ জন, খুলনা বিভাগের ৯৭ জন, রাজশাহী বিভাগের ৫৫ জন, রংপুর বিভাগের ৭ জন, বরিশাল বিভাগের ৮০ জন এবং সিলেট বিভাগের দুজন রোগী রয়েছেন।
অধিদফতর আরও বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৭৪৯ জন।
এএইচ