Dhaka Mail Logo

হেলথ

কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স ১৮ সেপ্টেম্বর, রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স অব এনআইসিভিডি-২০২৬’। আগামী ১৮ সেপ্টেম্বর এনআইসিভিডি প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সম্প্রতি এনআইসিভিডির কার্ডিয়াক সার্জারি বিভাগের কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক পোস্টার উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমও শুরু হয়েছে।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এনআইসিভিডির কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম মনজুরুল আলমসহ বিভাগের জ্যেষ্ঠ কার্ডিয়াক সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম খান, অধ্যাপক ডা. মনজিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে মারুফ, সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. আল মাসুম জিয়াউল হক, সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় কুমার রাহা, সহযোগী অধ্যাপক মো. আনিছুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, কার্ডিওভাসকুলার সার্জারির আধুনিক চিকিৎসাপদ্ধতি, উন্নত প্রযুক্তি এবং গবেষণালব্ধ অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য। দেশের কার্ডিয়াক সার্জন ও সংশ্লিষ্ট চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

Health2

সম্মেলনের আয়োজক কমিটিতে সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে মারুফ আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগ্রহী চিকিৎসকদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন এবং অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: https://conference.cardiacsurgerynicvd.org/registration/ অ্যাবস্ট্রাক্ট জমা দিতে ভিজিট করুন: https://conference.cardiacsurgerynicvd.org/abstract/ যোগাযোগ করুন ০১৩৪১ ১২৩৭২০ ও ০১৭১১ ১৬৫১৮৬ নাম্বারে।

জেবি