নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৫৫ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৮০ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন। সবমিলিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৮৭৮ শিশুর।
আরও পড়ুন: হাম কীভাবে ছড়ায়?
সোমবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৩ জন এবং হামের উপসর্গ রয়েছে ৯৯২ জনের মধ্যে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ (১০ আগস্ট) পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন এবং হামের উপসর্গ দেখা গেছে মোট ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতর আরও বলছে, এখন পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩২২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৩৯ জন।
এএইচ