নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও ২৪৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৭০ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনায় বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।
আরও পড়ুন:
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৬৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে মোট ১৬ হাজার ৩১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ২৮১ জন।
পরিসংখ্যান আরও বলছে, চলতি মাসে আক্রান্ত ২ হাজাট ৮১৯ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।
পরিসংখ্যানে দেখা যায়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এরআগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
এসএইচ/এএম