নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
ভাইরাসজনিত ছোঁয়াছে রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪২ জন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪। একই সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬৫৭।
অন্যদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ দেখা দিয়েছে ৮৮ হাজার ৬৫ জন শিশুর শরীরে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে এক শিশুর।
এ সময় ১ হাজার ৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৩৬।
এএইচ