নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল, বাকি তিনজনের ক্ষেত্রে উপসর্গ ছিল। চার শিশুই ঢাকায় মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫৬ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৭২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। ফলে ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৬ হাজার ৯২৩ শিশুর। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৪৬৭ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৬৭ হাজার ৮৭৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৮৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩৭ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬৩ জন শিশু। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।
এআর