নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সময় সর্বোচ্চ সম্মান দেখানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল থেকে মৃতদেহ হস্তান্তরের সময় তার প্রতি সর্বোচ্চ সম্মান ও পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হলো। প্রয়োজনে বিভিন্ন সামাজিক/স্বেচ্ছাসেবী সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করা যেতে পারে।'
‘এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন/পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে পারে’, জানায় স্বাস্থ্য অধিদফতর।
এই নির্দেশনা সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে অধিদফতর।
এসএইচ/এএস