images

হেলথ

হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

‘হামের সংক্রমণ প্রতিরোধে করণীয়’ বিষয়ে জনসচেতনতা তৈরিতে পরামর্শমূলক প্রচারপত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এ প্রচারপত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন।

আরও ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক ও উপ-পরিচালক ডা. মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ড্যাব শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদ, টিম লিডার ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

এছাড়াও ছিলেন অধ্যাপক ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, অধ্যাপক ডা. রুস্তম আলী মধু, ডা. এম এ কামাল, ডা. মশিউর রহমান রিপন, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. আসিফ হান্নান, ডা. রাকিবুজ্জামান, ডা. হাসিব, ডা. সিদ্দিক, ডা. আল আমিন, ডা. মিজান, ডা. ফয়সাল, ডা. তারেক ও ডা. আবিদ উল্লাহ। 

এসএইচ/ক.ম