images

হেলথ

সমাজকল্যাণমন্ত্রীর এপিএস হলেন ঢাকা মেডিকেলের ডা. জাভেদ

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (এ্যানেসথেশিওলজি) ডা. মো. জাভেদ হোসেন।

বুধবার (৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিম্নবর্ণিত কর্মকর্তাকে (ডা. মো. জাভেদ হোসেন) তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।’

এতে আরও বলা হয়েছে, মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা ডা. মো. জাভেদ হোসেন-কে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

আদেশের অনুলিপি অবগতি ও কার্যকের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিবও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এসএইচ/এএস