images

হেলথ

চানখারপুলে স্বাস্থ্য অধিদফতরের অভিযান, ২টি হাসপাতাল-ডায়াগনস্টিক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর চানখারপুলের আহমদ স্পেশালাইজড হাসপাতাল এবং অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৫ মার্চ) সকালে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদফতরের আভিযানিক দল।

অধিদফতর জানায়, ব্লাড ব্যাংক ও হাসপাতালের লাইসেন্স আছে কিনা এবং লাইসেন্স নবায়ন করা হয়েছে কিনা; এগুলো দেখা হচ্ছে। যাদের লাইসেন্স নেই এবং অনিয়ম করছে, সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে।

কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবা পাওয়া মানুষের অধিকার। মানুষ যাতে সঠিক সেবা পায়, এজন্য অভিযান নিয়মিত চলবে।

অধিদফতর জানায়, অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আহমদ স্পেশালাইজড হসপিটাল, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের সকল কার্যক্রম বন্ধের আদেশ দেয়া হয়েছে।

সেইসঙ্গে আহমদ স্পেশালাইজড হসপিটালের জেনারেটর এবং অক্সিজেন সিলিন্ডার একই জায়গায় রাখা, জরুরী বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম না রাখার অভিযোগ আনা হয়। অ্যাকটিভ ব্লাডব্যাং ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং ট্রান্সফিউশন করার বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অভিযোগ আনা হয়।

এসএইচ/এমআই