images

হেলথ

বার্ন ইনস্টিটিউটে কর্মরতদের নির্দিষ্ট ড্রেস ও আইডি কার্ড পরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৬, ০২:০২ পিএম

চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের নির্দিষ্ট ড্রেস ও আইডি কার্ড পরার নির্দেশ দিয়েছে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। শনিবার (৭ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাছির উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে কর্মস্থলে কর্তব্যরত অবস্থায় নিয়মানুযায়ী নির্দিষ্ট ড্রেস ও আইডি কার্ড পরিধান করে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

ওই আদেশে আরও বলা হয়, অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উক্ত বিষয়টি সকলের অবগতির জন্য জানানো হলো।

বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক ও অধ্যাপক এবং সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে অনুলিপি পাঠানো হয়েছে।

এসএইচ/এমআই