images

হেলথ

আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটিস্ক্যান মেশিন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন।

সোমবার (২ মার্চ) সকাল ১১টার দিকে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে এই মেশিনের উদ্বোধন করা হয়।

Ad_Din-2

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্‌-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্থপতি মো. আবদুল্লাহ আল হাবিব (সুমন)।

Ad_Din-3সকালে হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে নামফলক উন্মোচন ও ফিতা কেটে সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করেন আদ্‌-দ্বীন হাসপাতালের বিভাগীয় প্রধানরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় আদ্‌-দ্বীন জাতীয় পর্যায়ে রোল মডেল হিসেবে কাজ করছে। স্বাচ্ছন্দ্য পরিবেশে সেবার মাধ্যমে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। সেবার মাধ্যমে স্রষ্টার কাছে যেতে চাই। আদ্‌-দ্বীনের সেবার পরিধি দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন চালু করা হলো। এই সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সর্বস্তরের মানুষের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে আমরা আশা করছি।

Ad_Din-4অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আদ-দ্বীন হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সরদার মো. রেজাউল ইসলাম, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস এম রেজাউল করিম মারুফ, ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান খান, চক্ষু বিভাগের অধ্যাপক ডা. আরিফ হায়াত খান পাঠান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজ, নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. নুর উদ্দিন ইউসুফ, গাইনি ও অবস বিভাগের অধ্যাপক ডা. শামসুন নাহার, শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. তাপসী রহমান খান, ডেন্টাল ইউনিটের ডা. আয়েশা আক্তারসহ আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও আদ-দ্বীন হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এমআর