images

হেলথ

ঢাকা মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমির ফয়সাল ও ডা. নাবিল বিন কাশেম।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেলে নির্বাচনের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছয় সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে ডা. আব্দুল্লাহ আল মারুফ, সহ-সাধারণ সম্পাদক পদে ডা. আশরাফ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. সৈকত আহমেদ ও অর্থ সম্পাদক পদে ডা. এ মতিন নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, নির্বাচিত এই সদস্যের কমিটি আলোচনার মাধ্যমে পরবর্তী পূর্ণাঙ্ক কমিটি গঠন করবেন।

নির্বাচনে ভোটার ছিলেন ২৩২ জন ইন্টার্ন চিকিৎসক। এরমধ্যে ভোট দিয়েছেন ১৬৯ জন ইন্টার্ন চিকিৎসক। এই নির্বাচনে ৭২ দশমিক ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা প্রথমবারের মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হয়।

এসএইচ/এমআই