নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যু তথ্য নেই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬ জন, চট্রগ্রামে ৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ এবং খুলনায় ১ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফর বলছে, নতুন সংখ্যা নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই ৭৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর মৃত্যু হয়েছে ২ জনের।
প্রসঙ্গত, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে। ওই বছর ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ওই বছর আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এছাড়াও বিগত বছরগুলোতে উল্লেখ্যযোগ্য সংখ্যায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরমধ্যে গতবছর তথা ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় মোট ৪১৩ জনের। সেবছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন।
তারআগের বছর তথা ২০২৪ সালে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়, ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।
এএম