images

হেলথ

মুগদা মেডিকেল আইডিএর নতুন কমিটির সভাপতি মারুফ, সম্পাদক তানজীম

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. আব্দুল্লাহ আল মারুফ সভাপতি এবং ডা. মো. তানজীম মাহফুজ মজুমদার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। 

ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. আব্দুল্লাহ আল মারুফ।

জানা গেছে, গত ১৯ নভেম্বর মুগদা মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ মাহমুদ আলম এবং অফিস সম্পাদক ডা. মোহাম্মদ আবুল খায়ের নতুন এই কমিটির অনুমোদন দেন। এরপর আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ এক বছর।

নতুন কমিটিতে সহসভাপতি পদ দায়িত্ব পেয়েছেন ডা. মুজাহিদুল ইসলাম ও ডা. তন্ময় কুণ্ডু। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ডা. জাহিদ হাসান ও ডা. ইফফাত আমান, সাংগঠনিক সম্পাদক পদে ডা. মো. আব্বাস আলী, কোষাধ্যক্ষ পদে ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. জয়শ্রী ফ্লোরেন্স গোমেজ, অফিস সম্পাদক পদে ডা. আদনান হামিম, ইন্টার্ন কল্যাণ সম্পাদক পদে ডা. নাজিফা রহমান, গবেষণা সম্পাদক পদে ডা. প্রিতম কৃষ্ণ কুন্ডু দায়িত্ব পালন করবেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন ডা. হাবিবুর রহমান জীবন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে সাদেকা বাশার রিশা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডা. আবু হোসাইন দায়িত্ব সামলাবেন।

এসএইচ/এএইচ