Dhaka Mail Logo

হেলথ

৪৮তম বিসিএসের ফল প্রকাশ: ৩১২০ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২ হাজার ৮২০ জনকে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩শ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। 

মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞাপ্তিতে বলা হয়।

গত ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ২১ জুলাই লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন।

এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়।

এএসএল/এমআর