Dhaka Mail Logo

হেলথ

সন্তান হারানো স্বজনদের মানসিক সহায়তা দেবে সাইক্রেটিক এসোসিয়েশন 

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

রাজধানীল উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড স্কুল কলেজের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের  ঘটনায় নিহত ও আহত শিশুদের শোকাহত অভিভাবক ও স্বজনদের মানসিক সহায়তা দেবে বাংলাদেশ সাইক্রেটিক এসোসিয়েশন।

এ তথ্য জানান ‎সংগঠনটির প্রতিনিধি ও মনোরোগ বিশেষজ্ঞ ‎প্রফেসর এম আব্দুল ওহাব। 

‎মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল বার্ণ ইনস্টিটিউটে যান রাজধানীর কুমুদিনী হাসপাতালের এই মনোরোগ বিশেষজ্ঞ। 

তিনি বলেন, ‘‎হাসপাতালে আমাদের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অভিভাবকদের কাউন্সিলিং করতে কাজ করছেন। হাসপাতালে আসা অভিভাবকদের মানসিক সেবা দেওয়া হচ্ছে। যেসব শিশুদের ৩০, ৪০ বা তারপরও বেশি পুড়ে গেছে, তারা সন্তানদের স্বাস্থ্যের বিষয় নানা প্রশ্নের উত্তর জানতে চান। তার সন্তান বাঁচবে কি না, বা কী হবে, সেই বিষয়গুলো বুঝিয়ে বলা হচ্ছে।’ 

‎এই মনোরোগ বিশেষজ্ঞ বলেন, ‘মানুষের তৈরি অথবা প্রাকৃতিক দুর্যোগের পর অনেকেই সন্তানদের কথা শুনতে পান, কান্না শুনতে পান। এছাড়া তারা নানা ধরনের মানসিক সমস্যায় ভোগেন। এমনকি যারা ঘটনা দেখে তারাও মানসিক সমস্যায় ভোগে।’

তিনি আরও জানান, ‘এই জন্য আমরা বাংলাদেশ সাইক্রেটিক এসোসিয়েশন থেকে মানসিক সমস্যার চিকিৎসা দিচ্ছি। অনলাইনে কল সেন্টার খোলার পাশাপাশি জাতীয় মানসিক হাসপাতালে বিশেষ রুম খোলা হয়েছে।’

এমআইকে/এএইচ