বিনোদন ডেস্ক
৩০ মে ২০২৩, ০৫:০২ পিএম
বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মঙ্গলবার(৩০ মে) শেষ নিশ্বাস ত্যাগ করেন পিয়ারী বেগম।
জানা গেছে, পিয়ারী বেগমের জানাজা উত্তরা ৩ নাম্বার সেক্টরের জামে মসজিদে এশা নামাজের পর অনুষ্ঠিত হবে।
পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ ছবির মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিসস্তানের প্রথম সবাক চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ ছবির পরিচালক আবদুল জব্বার খান।
পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার রূপমহল সিনেমা হলে এ সিনেমার উদ্বোধন করেছিলেন। পিয়ারী বেগম ছাড়াও এ ছবিতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা।