Dhaka Mail Logo

বিনোদন

হাসপাতাল থেকে বলিউড শিল্পী পাপনের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

১৩ মে ২০২৩, ০১:৫২ পিএম

হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে ঠিক কী হয়েছে পাপনের— তা অবশ্য জানা যায়নি।

হাসপাতালের বিছানা থেকেই টুইটে নিজের ছেলের সঙ্গে ছবি টুইট করে পাপন লেখেন, এ ধরনের ছোটোখাটো লড়াইয়ে আমরা একাই লড়াই করি। ব্যক্তিগতভাবে এ ধরনের ঘটনা সমাজমাধ্যমে শেয়ার করি না। তবে বৃহস্পতিবার রাতটা আলাদা ছিল। এই প্রথম আমার ১৩ বছরের ছোট্ট ছেলে পুহর হাসপাতালে সারা রাত কাটিয়েছে। এই অনুভবটা লেখা যায় না।

পাপন এই টুইটে আরও লেখেন, ছেলে আমার সঙ্গে হাসপাতালে রাত কাটাচ্ছে, এই অনুভব বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে শেয়ার করতে চাই। মনে পড়ে, মা-বাবার জন্য আমিও এমনটা করতাম। তাদের নাতি পুহর যে সেই একই কাজ করছে, এটা যদি দেখতেন তারা!