images

বিনোদন

নাক সার্জারির কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

০৪ মে ২০২৩, ১২:৫৬ পিএম

নাক সার্জারির কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের অভিনীত হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারের জন্য সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  ওই সাক্ষাৎকারে তিনি জানান, নাকের এক অস্ত্রোপচারের জেরে তার কর্মজীবন প্রায় শেষ হতে বসেছিল। 

প্রিয়াঙ্কা জানান, চিকিৎসকদের পরামর্শ মতো নাসাগহ্বর থেকে পলিপ সরানোর জন্য একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। ওই অস্ত্রোপচারের পরেই ফ্যাসাদে পড়েছিলেন। ভয়াবহ অবস্থা হয়েছিল তার চোখ-মুখের। অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন প্রায় শেষ, এই ভয়ে কাঁটা হয়ে গিয়েছিলেন তিনি। বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। অবশেষে আরও একটি অস্ত্রোপচার করানোর পরে সমস্যার সমাধান হয়। সেই সময়ে তার সঙ্গে অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন বাবা অশোক চোপড়া। তিনি থাকার কারণেই নাকি মনের জোর পেয়েছিলেন নায়িকা।

সৌন্দর্য বাড়াতে চোখমুখের উপর কারসাজি করানোর ঘটনা বিরল নয়। এই কারণে সমালোচনার মুখে পড়েছেন হলিউডের তাবড় তাবড় তারকা। বলিউডে এমন তারকার সংখ্যা নেহায়েত কম নয়। তবে এই প্রথম নিজের কোনো অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। কিন্তু সৌন্দর্য বাড়ানোর কারসাজি নয়, স্বাস্থ্য সংক্রান্ত কারণেই নাকের অস্ত্রোপচার করাতে বাধ্য হয়েছিলেন তিনি, তা-ও স্পষ্ট করলেন অভিনেত্রী।