images

বিনোদন

প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী রিমি সেন

বিনোদন ডেস্ক

৩১ মার্চ ২০২২, ০৩:২০ পিএম

মোটা টাকা আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রিমি সেন। রৌনক যতীন ব্যাস নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ীর নামে চার কোটি রুপি প্রতারণার অভিযোগ করেছেন এ নায়িকা। তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, গোরেগাঁওয় নামক এলাকার বাসিন্দা রৌনক। তাকে খুঁজে বের করতে ইতোমধ্যে মাঠে নেমেছে তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৯ সালে মুম্বাইয়ের এক জিমে রৌনকের সঙ্গে পরিচয় হয়েছিল রিমি সেনের। ফোমিঙ্গ বেভারেজেস নামে তার এক বিনিয়োগ সংস্থা রয়েছে। পারিবারিক এই সংস্থায় রিমিকেও বিনিয়োগ করতে প্রস্তাব দিয়েছিলেন তিনি। এই বিনিয়োগের বিষয়ে নিজের ব্যবসায়ীক শরিকের সঙ্গে কথা বলতে অর্থ বিনিয়োগে রাজি হন অভিনেত্রী। দুই তরফে স্বাক্ষরিত হয় চুক্তিও। সেই চুক্তি মোতাবেক সাড়ে ৩ কোটি রুপির চেক রিমিকে দিয়েছিলেন অভিযুক্ত।

Rimi Sen

এরপর নিজের প্রযোজনা সংস্থা মারফত চার কোটি রুপি ব্যাসের ব্যবসায়ীক অ্যাকাউন্টে পাঠান রিমি। চুক্তিপত্রে উল্লেখ ছিল, মোট বিনিয়োগের ৪০ শতাংশ তিন মাসের মধ্যে ফেরত পাবেন তিনি। কিন্তু দীর্ঘ সময় কাটলেও সেই অর্থ ঢোকে না রিমি সেনের অ্যাকাউন্টে। মাত্র ৩ লক্ষ টাকা ফেরত পান।

ব্যাসের দেওয়া তিন কোটির চেক ভাঙাতে গেলে অভিনেত্রী জানতে পারেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই। এমনকি, কোনো বিনিয়োগ সংস্থার সঙ্গে যুক্ত নেই রৌনক। তখনই রিমি বুঝে যান, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

Rimi sen

একটা সময় বলিউডে দাপিয়ে কাজ করেছেন বাঙালি অভিনেত্রী রিমি সেন। ‘হাঙ্গামা’, ‘ধুমে’র মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন নায়িকা। তবে বেশিদিন সেই কাজ স্থায়ী হয়নি বলিউডে। ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রিমি।

২০১৬ সালে ‘বুধিয়া সিং— বর্ন টু রান’ শিরোনামের ছবিতে বলিউডে পা রেখেছিলেন রিমি সেন। বিগ বস ৯-এর ঘরেও দেখা গিয়েছিল তাকে।

আরএসও