images

বিনোদন

কোন ব্যবসায় নামছেন মাহি

বিনোদন প্রতিবেদক

৩০ মার্চ ২০২২, ০২:০০ পিএম

একটা সময় সিনেমা নিয়ে মাহিয়া মাহির ভেতর যেরকম উচ্ছ্বাস দেখা যেত, এখন তা দেখা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেও দেখা যায় না নতুন কোনো ছবির খবর। তার ফেসবুকজুড়ে কেবল সংসার জীবনের সাতকাহন। 

সিনেমা নিয়ে মাহির এই নীরবতা থেকে অনুরাগীরা ধরে নিয়েছিলেন, হয়ত মা হতে চলেছেন তিনি। সেকারণে মাতৃত্বকালীন ছুটিতে আছেন এ নায়িকা। 

কিন্তু ধারণা ভুল। এখনই মাতৃত্বের স্বাদ নিচ্ছেন না ম্যাজিক মামনি। রেস্তোরাঁ ব্যবসায় নামতে চলেছেন তিনি। তার দাবি, ব্যবসা গুছিয়ে নিতে অভিনয় থেকে দূরে আছেন।

Mahiya Mahi
মাহিয়া মাহি । ছবি: ইনস্ট্রাগ্রাম

মাহি জানান, গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কের পাশে রেস্তোরাঁর জায়গা নির্ধারণ করেছেন। পুরোদমে কাজ এগিয়ে চলছে। শিগগিরই চালু হবে এটি। 

মাহি বলেন, “আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। আসলে রেস্টুরেন্টের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। সবাই ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি। তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পুর্বাচলে ‘অফিসার’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।” 

Mahiya Mahi rakib sarkar
স্বামীর সঙ্গে মাহি । ছবি: ফেসবুক

রেস্তোরাঁ পরিচালনার জন্য অভিজ্ঞ শেফ রেখেছেন মাহি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করব না।’

মাহির এই রেস্তোরাঁর নাম ‘ফারিশতা’। রোজার প্রথমে এটি উদ্বোধন করা হবে। ইফতার বিক্রির মাধ্যমে এর যাত্রা শুরু হবে। দেশি-বিদেশি সব ধরনের খাবার পাওয়া যাবে এখানে। 

আরএসও