images

বিনোদন

এই লজ্জার ঘটনা কখনও কাউকে বলেননি শেফালি শাহ

বিনোদন ডেস্ক

১০ এপ্রিল ২০২৩, ০২:৫৫ পিএম

সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত সক্রিয় থাকেন বলিউড তারকারা। সেখান থেকে মাঝে মধ্যেই নানারকম বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে প্রকাশ্যে। সম্প্রতি অভিনেত্রী শেফালি শাহ ভিড়ের মধ্যে তাকে অপ্রত্যাশিতভাবে আপত্তিকর স্থানে এক ব্যক্তির স্পর্শ করার মতো মারাত্মক তথ্য সামনে আনলেন। সম্প্রতি একটি পডকাস্টের পর্বে যোগ দিয়েছিলেন তিনি। যেখানে মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’-এ তার যুগান্তকারী অভিনয় সম্পর্কে কথা বলেছেন।

ছবিটিতে তিনি রিয়া বর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। শোতে এসেই একটি পুরোনো ঘটনা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন, তাকে একবার ভিড়ের মধ্যে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করা হয়েছিল। তার কাছে এটি ‘বাঁকা’ বলে মনে হলেও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এটি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না। কারণ এই ঘটনায় তিনি লজ্জিত ছিলেন। 

বার্তা সংস্থা এএনআই পডকাস্টে স্মিতা প্রকাশকে শেফালি বলেন, ‘যেমন আমি আগেই বলেছি, সবাই খারাপ সময়ের মধ্যে গিয়েছে। আমার মনে আছে একটি ভিড়ের বাজারে আমার হাঁটা পথে একজন স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছিল, তখন আমার বাজে বোধ হয়েছিল। কখনও এটি কাউকে কিছু বলব না ভেবেছিলাম, কারণ এটি কেবল লজ্জাজনক।’

‘মনসুন ওয়েডিং’ সিনেমাটি ২০০১ সালে কান চলচ্চিত্র উৎসবের ডু-ফিল্ম বিভাগে প্রিমিয়ার হয়েছিল। এটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল এবং ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করেছিল।