Dhaka Mail Logo

বিনোদন

বিয়ে হচ্ছে না অঙ্কুশ-ঐন্দ্রিলার!

বিনোদন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩১ পিএম

নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিন রাখঢাক করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিউডের আলোচিত জুটি তারা। ১৪ বছর তাদের প্রেমের ১৩ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সন্দেহ প্রকাশ করেছেন বিয়ে নিয়ে। সঙ্গে প্রকাশ করেছেন দুজনের ঠোঁটে ঠোঁটে চুম্বনের একটি স্থিরচিত্র।

অঙ্কুশ লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

Ankush

এদিকে কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বিয়ে নিয়ে ঐন্দ্রিলা বলেছিলেন, ‘বিভিন্ন রীতিতে নয়, শুধুমাত্র বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা। প্রচুর বাংলা ধারাবাহিকে আমায় বিয়ের সাজে সাজতে হয়েছে। তাই নিজের বিয়ের সাজটা একটু হলেও আলাদা করতে চাই। রিসেপশনে গাউন পরার ইচ্ছা রয়েছে।’

বিয়ে প্রসঙ্গে অঙ্কুশ বলেছিলেন, ‘পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই না। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতির কারণে, কীভাবে কী করব, কত লোকজন ডাকা সম্ভব হবে, সে বিষয়টা একটু দেখতে হবে।’

Ankush

এরপর কেটে গেছে বছর খানেক। কিন্তু এখনও বিয়ে করেননি তারা। এর মাঝে আবার এ ধরনের স্ট্যাটাস। তাহলে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের হ্যাপি এন্ডিং হচ্ছে না? প্রকাশিত ওই ছবির মন্তব্যের ঘরে কৌতূহলী অনুরাগীরা। তবে অঙ্কুশ সেসব বিষয়ে কিছু বলেননি।

/আরএসও