images

বিনোদন

আমাকে দেখে অনেকেই খুশি হননি—কাদের খোঁচা দিলেন বাঁধন?

বিনোদন প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

গতকাল বুধবার রাতে রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ‘হইচই মিট-২০২৩’। ওটিটি মাধ্যম হইচই বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে দ্যুতি ছড়িয়েছেন শোবিজের একঝাক তারকা।

 অভিনেত্রী আজমেরী হক বাঁধনও এসেছিলেন এই আয়োজনে। উপস্থাপকের আমন্ত্রণে উঠে এসেছিলেন মঞ্চে। তবে তার মনে হয়েছে আমন্ত্রিতদের অনেকেই তাকে মঞ্চে দেখতে চান না। মাইক্রোফোন হাতে নিয়েই এ কথা শুনিয়েছেন সবাইকে।

হইচইয়ের ‘ডেল্টা-২০৫১’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে বাঁধনকে। এ প্রসঙ্গে কথা বলতে উঠেই তিনি বলেন, ‘আমি এখানে আসায় আপনারা কি খুশি হননি? জানি আমাকে এখানে দেখে অনেকেই খুশি হতে পারেননি। তবে হইচইকে ধন্যবাদ জানাই, এত ঘটনা দুর্ঘটনার পরও আমাকে নিয়ে আবার কাজ করছেন তারা।’ তবে কারা বাঁধনকে মঞ্চে দেখে খুশি হননি সে বিষয়ে কিছু বলেননি।

পর্দায় চরিত্র জীবন্ত করে তুলতে নিবেদিত বাঁধন। অভিনয় করতে ভালোবাসেন বাস্তবধর্মী চরিত্রগুলোতে। কিছুদিন হলো প্রকাশ পেয়েছে তার অভিনীত ‘গুটি’ নামের একটি ওয়েব ফিল্ম। সেখানে তাকে দেখা গেছে মাদক পাচারকারীর চরিত্রে। এতে অভিনয় করতে গিয়ে নিজের শরীরে মাদক নিয়েছিলেন তিনি। এ ধরণের চরিত্রে অভিনয় করায় অনেকে নানারকম উপদেশ দেন তাকে।

এ নিয়ে তিনি বলেন, ‘অনেকেই আমাকে বলেন, তুমি কেন এত বাস্তবধর্মী চরিত্রে কাজ করছো। সারাক্ষণ রেগে থাকছো। এমন অনেক উপদেশ আমাকে দেন। তবে আমি আমার নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ  তারা খুবই অসাধারণ একটি চরিত্র নিয়ে আমার কাছে এসেছে। আমি খুবই অবাক হয়েছি, এ ধরণের গল্প আমাদের এখনে কেউ বলতে চাইছে।’

হইচই বাংলাদেশ নির্মিত ‘ডেল্টা-২০৫১’নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে বাঁধনকে। মশিউল আলমের ‘প্রিসিলা’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর। বাঁধন ছাড়াও এতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, রওনক হাসান।

 

আরআর