বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ০১:১৩ পিএম
প্রকাশ পেয়েছে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফটের ১০ম স্টুডিও অ্যালবাম। ‘মিডনাইটস’ শিরোনামের অ্যালবামটি মুক্তি দেওয়া হয় গতকাল শুক্রবার। অ্যালবামে ১৩টি গান রাখা হয়েছে। প্রতিটি গানে সুইফটের জীবনের বিভিন্ন আকাঙ্ক্ষা, অভিজ্ঞতার নানা গল্প হিসেবে বর্ণনা করা হয়েছে।
নিজের মুক্তিপ্রাপ্ত অ্যালবাম সম্পর্কে টেইলর তার ইনস্টাগ্রামের পোস্টে লিখেছেন, ‘জীবন কখনও অন্ধকার, কখনও তারাময় উজ্জ্বল, কখনও মেঘলা, ভয়ংকর, কখনও বা বিদ্যুতায়িত। আবার কখনও গরম, কখনও ঠান্ডা। কখনও রোমান্টিক কিংবা কখনও একাকি হতে পারে। ঠিক মধ্যরাতের মতো।’
মোট ১১টি গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী টেইলর সুইফট ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে’ শীর্ষ পুরস্কার গ্রহণের সময় ‘মিডনাইটস’ আনার ঘোষণা করেছিলেন। এর আগে ২০২০ সালে এই গ্র্যামি পুরস্কার বিজয়ী তার অ্যালবাম ‘ফোকলোর’ এবং এর ফলো-আপ ‘এভারমোর’ মুক্তি দেন মাত্র পাঁচ মাসের ব্যবধানে।
‘মিডনাইটস’ অ্যালবামের বেশিরভাগ গান টেইলরের দীর্ঘদিনের সহযোগী জ্যাক অ্যান্টোনফের সাথে লেখা এবং বেশিরভাগ গানই রেকর্ড করা হয়েছে ব্রুকলিনের আন্তোনফের হোম স্টুডিওতে ও জিমি হেনড্রিক্স এর প্রতিষ্ঠিত ‘ইলেকট্রিক লেডি’ স্টুডিওতে।
/আরএসও