Dhaka Mail Logo

বিনোদন

বন্ধুকে প্রেমিক হিসেবে ইঙ্গিত শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২২, ০৮:০৬ পিএম

গত এক বছর ধরে টলিউডের বাতাসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে বিষয়টি কখনও স্বীকার করেননি শ্রাবন্তী। বরাবরই তাকে ভালো বন্ধুর স্বীকৃতি দিয়ে আসছিলেন তিনি। এবার যেন আকার ইঙ্গিতে অভিরূপকে প্রেমিক হিসেবে ঘোষণা করলেন। এমনটাই ধারণা নেটিজেনদের।

সম্প্রতি অভিরূপ ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভালো। আমি এক পাগলিকে ভালোবেসেছি।’

এই পোস্টের মন্তব্যের ঘরেই মিলেছে শ্রাবন্তীর জবাব। কথাগুলোর বিপরীতে তিনি দু'হাতে মুখ ঢাকা একটি ইমোজি এঁকেছেন। তা দেখে নেটিজেনরা ভাবছেন, শ্রাবন্তীই অভিরূপের সেই পাগলি। সেকারণেই হয়ত লজ্জায় মুখ ঢাকলেন। সেই সঙ্গে অভিরূপ যে তার প্রেমিক তা নেট দুনিয়াকে ইশারায় জানিয়ে দিলেন।

সাবেক স্বামী রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতেই অভিরূপের সঙ্গে জড়ান শ্রাবন্তী। কলকাতার একই বহুতল ভবনে বাস করেন দুজনে। শোনা যাচ্ছে, তাদের নাকি আংটি বদল হয়ে গেছে। তবে বরাবরই এসব অস্বীকার করে অভিরূপকে ভালো বন্ধু হিসেবে দাবি করে এসেছেন এই অভিনেত্রী।

আরআর