Dhaka Mail Logo

বিনোদন

শিল্পীমঞ্চের সম্মাননা পেলেন তিন শিল্পী

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

সাংস্কৃতিক সংগঠন শিল্পীমঞ্চের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর কবিতা ও সংগীত সন্ধ্যা। শুক্রবার (২৭শে নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠান।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পীমঞ্চ তিন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করে। এবারের সম্মাননাপ্রাপ্তরা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।

3e301453-5c7e-4182-905f-598bc31b3ff2

অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের প্রধান শওকত হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, সুস্থধারার সংগীতকে শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই শিল্পীমঞ্চের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী। 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, রফিকুল আলম, ফাতেমা তুজ জোহরা, আবিদা সুলতানা , অনিরুদ্ধ সেনগুপ্ত, নওশের কাদেরী, শাহানা হক ও মনিরা মনি। আবৃত্তি করেন মাহী ফারহানা। উপস্থাপনা করেন কবি জোহুরা আক্তার ও মাহমুদা।

আরআর