Dhaka Mail Logo

বিনোদন

বুলেটপ্রুফ কাচও রক্ষা করতে পারবে না, অমিতাভ-অভিষেককে হুমকি

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

অল্পদিনের ব্যবধানে একাধিকবার অমিতাভ বচ্চনের বাসভবন জলসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবার প্রাণনাশের হুমকি। পিতাপুত্র অমিতাভ ও অভিষেক বচ্চন দুজনকেই শেষ করে দেওয়ার হুমকি এসেছে গ্যাংস্টারের দিক থেকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

অমিতাভ-অভিষেককে প্রাণনাশের হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ঢিলন। সম্প্রতি তার দুই সহযোগী গ্রেফতার হয়েছে ভারতীয় পুলিশের হাতে। বিষয়টি উল্লেখ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, বিকাশ ঠাকুর ও দীপক সিংহ গ্রেফতার হওয়ায় তাঁদের পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না। 

এরপর জানান, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় ও প্রস্তুত। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা কথা বলবেন, তাদেরও হুমকি দিয়েছেন গ্যাংস্টার। বিশেষ করে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তার দাবি, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। যদিও ওই পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি দেশটির সংবাদমাধ্যম। 

এদিকে দিন কয়েক আগে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দুজন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহ বচ্চনের বাড়ি জলসার বাইরে হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারেন তারা। পাশাপাশি ওই দুজনকে গ্রেফতারের সূত্র ধরে এক ব্যবসায়ীকে গুলি চলানোর ছকের হদিস পায় পুলিশ। 

গোল্ডি মূলত শিখ সম্প্রদায়ের প্রতি বিষেধাগারকারীদের শায়েস্তা করাসর হুমকি দিয়েছেন ওই পোস্টে। জানিয়েছেন শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করলে তাঁদের জবাবদিহি করতে হবে। এ সময় অমিতাভ-অভিষেকের নাম উল্লেখ করে তিনি লেখেন, “ওরা যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুন না কেন, গুলি চালানো হবেই।”

গেল ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ির কাছে পাঠানো একটি ই-মেইলেও অমিতাভের বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়েছিল। সেই রেশ না কাটতেই গত ৬ নভেম্বর ফের অমিতাভের জুহুর বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এবার এলো পিতাপুত্রের প্রাণনাশের হুমকি। 

আরআর