Dhaka Mail Logo

বিনোদন

নতুন আঙ্গিকে কাজল আরিফের ‘কেমন ভালোবাসো বন্ধু’

বিনোদন প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর। সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন সানি মোহাম্মদ। 

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহম্মদের সুরে ও তত্ত্বাবধানে নতুন করে ‘কেমন ভালোবাসো’ গাইতে পেরে। গানটি এরইমধ্যে প্রকাশ পেয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

এর আগে ২০২৩ সালে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ পায় গানটি। তখন সংগীত পরিচালনা করেছিলেন সালমান জাইম। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন। সে সময় বেশ প্রশংসিত হয়েছিল গানটি। 

দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এরমধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।

আরআর