Dhaka Mail Logo

বিনোদন

১৩ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ, ইউটিউবার গ্রেফতার 

বিনোদন ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

১৩ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়ন ও তার সঙ্গে অনৈতিক সম্পর্কের চেষ্টার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার ব্রায়ান্ট তুরহানেমারসন মোরেল্যান্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে আটক করে পুলিশি।

আমেরিকান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ঘটে যাওয়া একটি ঘটনার ভিত্তিতে সম্প্রতি তদন্তে নামে পুলিশ। ওই সময় মোরেল্যান্ডের বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অশ্লীল আচরণের চেষ্টা, অনৈতিক উদ্দেশ্যে কিশোরীর সঙ্গে সাক্ষাৎ এবং অশ্লীলতা প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ উঠেছিল। তবে প্রমাণের অভাবে তদন্ত থমকে যায়। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিক ক্রিস হ্যানসেনের মুখোমুখি হয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। 

মোরেল্যান্ড জানান, ইউটিউবে জনপ্রিয়তার কারণে তাঁর মধ্যে এক ধরনের ক্ষমতার অহংকার তৈরি হয়েছিল। তিনি জেনেশুনেই এক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে গিয়েছিলেন। ইউটিবারের স্বীকারোক্তির পর কার্ন কাউন্টি পুলিশ ও জেলা অ্যাটর্নির কার্যালয় বিষয়টি পুনরায় তদন্তে নামে এবং তাঁকে গ্রেফতার করে। 

আইন বিশেষজ্ঞদের মতে, মোরেল্যান্ড যদি মুখ না খুলতেন, তবে হয়তো তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। কারণ আগের তদন্তে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। এবার নিজের মুখে অপরাধ স্বীকার করায় প্রসিকিউশনের জন্য তাঁকে অভিযুক্ত করা সহজ হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। শিগগিরই আদালতে তোলা হবে।