জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে রবিউল হোসেন রাজু নামে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়োটর ও অভিনেতা হিরো আলম। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উজেলার ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, পরীমণির একটা বিষয় নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছে। সে বিষয়ে অবশ্য আমিও দুঃখ প্রকাশ করছি। আজকে যদি মিডিয়া না থাকতো তাহলে আমি হিরো আলম আজকে আপনাদের সামনে আসতে পারতাম না।
তিনি বলেন, এই মিডিয়ার কারণে আজকে আমি হিরো আলম। তাই আমাদের মাঝে আজকে যারা সেলিব্রিটি, যারা আপনারা মিডিয়া পারসন আছেন, প্রথম সারির নায়িকা পরীমণি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।
হিরো আলম বলেন, আমরা চাই, এটা নিরসন হোক। আপনি পরীমণি আপা সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান, কারণ আপনি পরীমণি আপনাকে মিডিয়া হিরোইন বানাতে পারে, আবার জিরোইন বানাতে পারে। তাই আপনার কাছে অনুরোধ করছি, আপনি ক্ষমা চান।’
অভিনেতা হিরো আলম আরও বলেন, এই ঘটনাটি নিয়ে দেশজুড়ে প্রচণ্ড তোলপাড় চলতেছে। এটা থেকে নিরসন হোক। আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।
প্রতিনিধি/এসআই