Dhaka Mail Logo

বিনোদন

অসুস্থ অমিতাভ বচ্চন, বন্ধ শুটিং 

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

বেশকিছুদিন ধরে অমিতাভ বচ্চনকে নিয়ে দুশ্চিন্তায় ভক্তরা। কেননা গ্যাংস্টারদের কুনজর পড়েছে অভিনেতার বাড়ি জলসার দিকে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে। এরইমধ্যে বিগ-বির অসুস্থতার খবর যেন কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও একটি বাড়াল। গুঞ্জন ছড়িয়েছে অসুস্থ অমিতাভ বচ্চন। বন্ধ রয়েছে শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, খবর এসেছে অমিতাভ বচ্চন অসুস্থ। তাই বন্ধ রয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-র শুটিং। শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় আপাতত স্থগিত নতুন পর্বের শুটিং। বরং পুরনো পর্বগুলো করা হচ্ছে প্রচার। 

এদিকে শনিবারের ব্লগে কাজের ফেরার আভাস দিয়েছেন অভিনেতা। লিখেছেন, ধীরে ধীরে আবার পুরনো রুটিনে ফিরছেন তিনি। তবে সেই ফেরা নিয়ন্ত্রিত এবং কিছুটা ধীর গতির। নিয়মিত কাজের অভ্যাস থেকে দূরে থাকলে পরিচিত অভ্যাসও যেন অন্য রকম হয়ে যায় বলে জানিয়েছেন অভিনেতা।

এর আগে গেল ১৮ অক্টোবর পায়ে চোট লাগার কথা জানিয়েছিলেন অমিতাভ। জানিয়েছিলেন শুটিং চলাকালীন পিছলে পড়ে বাম হাঁটুতে আঘাত পেয়েছিলেন। সেজন্য দাঁড়ানোর পরিবর্তে বসে সঞ্চালনা করছিলেন। পাশাপাশি আঘাত গুরুতর নয় বলে ভক্তদের আশ্বস্তও করেছিলেন তিনি। এবার দিলেন ধীরে সুস্থে অসুস্থতা থেকেও ফেরার আভাস। 

আরআর