Dhaka Mail Logo

বিনোদন

ক্যানসার কেড়ে নিল বর্ষীয়ান পরিচালকের প্রাণ 

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

পশ্চিমবঙ্গের বিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক আর নেই। আজ শনিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন নব্বই দশকের এ নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অমল রায়। সম্প্রতি নিচ্ছিলেন কেমোথেরাপি। শেষের দিকে ছিল তা। খানিক সুস্থ হয়ে উঠেছিলেন নির্মাতা। তবুও শেষ রক্ষা হলো না। পরিচালকের মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন তার ভাই বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

নব্বই দশকে বাংলা বাণিজ্যিক ছবির জগতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন অমল রায় ঘটক। সে সময় যখন অ্যাকশননির্ভর ছবির দাপট ছিল, তখন মননশীল গল্প ও ভিন্নধারার বিষয়বস্তু বেছে নিয়েছিলেন। তাঁর ছবিতে পরিচিত তারকাদের পাশাপাশি টেলিভিশনের অভিনেতাদেরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন।

পরিচালনার পাশাপাশি ব্যস্ত চিত্রনাটয়কার ছিলেন অমল রায়। তার চিত্রনাট্যের সিনেমায় কাজ করেছেন টলিউডের তারকা শিল্পীরা। পরিচালক অমল রায়ের উল্লেখযোগ্য সিনেমা উজান’। এতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি ও দোলন রায়। এছাড়া ‘কাচের পৃথিবী’, ‘দেবর’, ‘শ্রীমান ভূতনাথ’ তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। 

আরআর