Dhaka Mail Logo

বিনোদন

মা হারালেন চিত্রনায়িকা পপি 

বিনোদন ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক বদিউল আলম খোকন।

তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জানা গেছে, অনেকদিন ধরেই কিডনি রোগ ও বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন পপির মা মরিয়ম বেগম। গেল ১৪ অক্টোবর তিনি গুলশানের নিকেতনের বাসায় অসুস্থ হয়ে পড়লে  মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

সেসময় চিকিৎসকরা তিনি স্ট্রোক করেছেন। গতকাল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পপির মাকে আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু রাত দেড়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন পপির সহকর্মীরা। 

আরআর