Dhaka Mail Logo

বিনোদন

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রাক্তন মিস সুইজারল্যান্ডের!

বিনোদন ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন প্রাক্তন মিস সুইজারল্যান্ড বিয়াত্রিচে কেল। যদিও হোয়াইট হাউস সব অভিযোগ উড়িয়ে দিয়ে একে বিরোধীদের চক্রান্ত বলে তোপ দেগেছে তিনি। এ ঘটনায় মার্কিন রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে শরীরে হাত দেওয়ার অভিযোগ তুললেও এবার সরাসরি ধর্ষণের অভিযোগ আনলেন বিয়াত্রিচে কেল।

মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে সম্প্রতি একটি ৫৩ পাতার অভিযোগ পেশ করা হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ১৯৯৩ সালের নভেম্বরে ঘটনাটি ঘটেছিল।

ভুক্তভোগী বিয়াত্রিচের দাবি, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। ঘটনার দিন তিনি ট্রাম্পের প্লাজা হোটেলে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে মার্কিন ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া ট্রাম্পের শক্তিবলে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন বলেও প্রলোভন দেখানো হয়। শুধু তাই নয়, কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কথাও উল্লেখ করেছেন বিয়াত্রিচে। তাঁর দাবি, এপস্টেইন সে সময় নিজেকে ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু হিসেবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে যোগযোগ করেছিলেন।

বিয়াত্রিচের অভিযোগ অনুযায়ী, কথাবার্তার একপর্যায়ে তাঁকে নিজের ঘরে ডেকে পাঠান ট্রাম্প। তাঁকে জানানো হয়, ভবিষ্যতের প্রেসিডেন্ট তাঁর সঙ্গে দেখা করতে চান। সরল বিশ্বাসে তিনি ঘরে প্রবেশ করা মাত্রই ট্রাম্প তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরেন এবং সেখানেই তাঁকে ধর্ষণ করেন।

এদিকে, হোয়াইট হাউস জুডিশিয়ারি কমিটির শীর্ষ প্রতিনিধি জেমি রাস্কিন বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, বিচার বিভাগ সরাসরি প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য এ ধরনের গুরুতর অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জেমি রাস্কিন আরও জানান, ইতিপূর্বে অন্তত পাঁচজন নারী সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এপস্টেইনের উপস্থিতিতে ধর্ষণ কিংবা যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন, যার সঙ্গে বিয়াত্রিচের অভিযোগেরও মিল রয়েছে।

ইএইচ/