Dhaka Mail Logo

বিনোদন

স্ত্রীকে ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন গোবিন্দ

বিনোদন ডেস্ক

২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

পরকীয়ার গুঞ্জন ও স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বনিবনা না হওয়ায় খাঁদের কিনারে বলিউড অভিনেতা গোবিন্দ আহুজার সংসার। বিচ্ছেদ গুঞ্জন নিয়েও চলছে চর্চা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা। বিচ্ছেদ প্রসঙ্গে দিলেন ধর্মের দোহাই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, ‘‘আমরা হিন্দু। আমাদের এখানে ‘তলাক’ (বিবাহবিচ্ছেদ) বলে কোনো শব্দ নেই।’’ তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে সুনীতার সঙ্গে গোবিন্দের দূরত্বের খবর অজানা নেই কারও। এ প্রসঙ্গে জানান, স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। তার বিশ্বাস সুনীতা যে সিদ্ধান্তই নেন সন্তানদের কথা ভেবেই নেবেন। সেইসঙ্গে স্ত্রীকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও মনে করেন বলে জানান তিনি।

খোলা বইয়ের মতো নিজের বিরুদ্ধে চাউর হওয়া সব অভিযোগের উত্তর দিয়েছেন অভিনেতা। বিবাহবহির্ভূত সম্পর্ক প্রসঙ্গ এলে তিনি জানান, চারজন বিশ্ব সুন্দরীকে নায়িকা হিসেবে পেয়েছিলেন ক্যারিয়ারে। কারও সঙ্গে কোনো সম্পর্ক দূরে থাক ঠিকমতো দেখাও করেননি। সেজন্য অবশ্য আক্ষেপও করেন অভিনেতা। 

৩৯ বছরের দাম্পত্য জীবন গোবিন্দ-সুনীতার। এক ছেলে ও এক মেয়ে তাদের। শুরুতে সুখী পরিবার হিসেবে জানলেও বছর কয়েক ধরে সে ধারনা ভেঙেছে সবার। একের পর এক বিতর্কে পরিস্থিতি এমন হয়েছে যে গবিন্দ-সুনীতার নাম শুনলে বিচ্ছেদ ছাড়া অন্য কোনো শব্দ আসে না নেটিজেনদের মনে। 

আরআর