Dhaka Mail Logo

বিনোদন

এবার তনুশ্রীকে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী হেতেল যাদব 

বিনোদন ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

বলিউডের সবার কাছে দেবতাতুল্য হলেও তনুশ্রী দত্তের কাছে যেন ‘সাক্ষাৎ শয়তান’ ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। জীবদ্দশায় তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। মৃত্যুর পরও প্রখ্যাত এ শিল্পীকে নিয়ে করেছেন বিষেদাগার। সেই রেশ না কাটতেই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক তারই এক সহকর্মী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ নামের এক সিনেমায় অভিনয় করেন তনুশ্রী। ওই সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী হেতল যাদব। তিনিই তনুশ্রীকে তাকে নিয়ে খলামেলা মন্তব্য করেছেন। তনুশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না বলে জানিয়েছেন তিনি। অপেশাদার বলেও উল্লেখ করেছেন হেতেল।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন হেতেল। শুটিংয়ের সময় তনুশ্রী অনেক সময় হতেন বিরক্ত। পরিচালকের নির্দেশ অনুযায়ী কাজ করতেন না বলে দাবি করেন হেতেল। এরকম উল্লেখ করে বলেন, “তনুশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল না। সত্যি বলতে গেলে, ওঁর আচরণ আমার কাছে খুবই অপেশাদার বলে মনে হয়েছিল।”

তনুশ্রীর এরকম আচরণে পরিচালক-প্রযোজকও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বলে জানান হেতেল। তাঁর বক্তব্য, কোনো দৃশ্য পরিকল্পনা অনুযায়ী শুট করতে গেলে অভিনেতাদের পরিচালকের নির্দেশ মেনে চলা জরুরি। কারণ, গোটা প্রক্রিয়ায় প্রযুক্তিবিদদের কাজও অভিনেতাদের সহযোগিতার ওপর নির্ভর করে। কিন্তু তনুশ্রী সে পথে হাঁটতেন না বলে জানান হেতেল।

আরআর