Dhaka Mail Logo

বিনোদন

প্রবারণা পূর্ণিমায় মৌমিতার ‘পুষ্পার্ঘ্য’

বিনোদন প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

আসছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে আজ শনিবার ইউটিউবে প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়ার গান ‘পুষ্পার্ঘ্য’। 

গানটির কথা লিখেছেন অনিমেষ বড়ুয়া বাবু। সুর করেছেন মৌমিতার বাবা ত্রিদিব বড়ুয়া রানা। ‘পুষ্পার্ঘ্য’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটি নিয়ে মৌমিতা বলেন, ‘গানটি পুষ্পার্ঘ্য নিয়ে। বুদ্ধকে পুষ্প নিবেদনে পুণ্যের পাশাপাশি অন্যরকমের প্রশান্তি আসে মনে। এই প্রবারণায় ফানুসের আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন। সঙ্গে আমার গানটিও যদি সবার মনে কিঞ্চিৎ প্রশান্তি দেয় তবেই এই পূণ্যময় তিথিতে নিজেকে স্বস্তি দিতে পারব।’

মৌমিতা বড়ুয়া ২০১৭ সালে গানের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ‘চ্যানেল আই সেরা কণ্ঠে’র মাধ্যমে সংগীত অঙ্গনে পা রাখেন। জনপ্রিয়তা পেয়েছে তার বেশকিছু গান। সম্প্রতি শ্রোতাপ্রিয়তা পেয়েছে তার গাওয়া ‘কাহিনি এখনো বাকি’ শিরোনামের একটি গান। এটি ব্যবহার করা হয়েছে ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’তে। তার সঙ্গে গেয়েছেন গানটির গীতিকার-সুরকার সৈয়দ নাফিস। 

আরআর