Dhaka Mail Logo

বিনোদন

হামের সংক্রমণে হাসপাতালে সালহা খানম নাদিয়ার ৯ মাসের মেয়ে 

বিনোদন ডেস্ক

২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়ার পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ। তার ৯ মাসের কন্যাসন্তান মেহরোজ নূর সানাহ হাম ও তীব্র সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়ের অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

গত ২০২৪ সালের ২১ জুন নাট্যকর্মী ও নির্মাতা সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাদিয়া। চলতি বছরের বছরের প্রথম দিন তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম কন্যাসন্তান মেহরোজ নূর সানাহ। বর্তমানে শিশুটির বয়স প্রায় সাড়ে ৯ মাস। 

সম্প্রতি সানাহ হাম পজিটিভ হওয়ার পাশাপাশি প্রচণ্ড সর্দি-জ্বরে আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসাসেবা চলছে। অভিনেত্রীর পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে বর্তমানে মেয়েকে নিয়ে হাসপাতালে আছেন তিনি। 

মেয়ের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে  নাদিয়া লিখেছেন, ‘আমাদের সানাহ বেবি অনেক অসুস্থ, হাম পজিটিভ এবং প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে। চিকিৎসা চলছে। সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হোন, বাচ্চাদের নিরাপদে রাখুন। সবাই আমার সানাহ বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন।’

এদিকে অভিনেত্রীর পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা সানাহর আশু রোগমুক্তি কামনায় দোয়া করছেন। একজন লিখেছেন, ‘হে আল্লাহ! সানাহকে দ্রুত সুস্থতা দান করুন।’ অন্য একজন লিখেছেন, ‘আল্লাহ আপনার বাচ্চাকে দ্রুত সুস্থ করে দিক।’ 

ইএইচ/