Dhaka Mail Logo

বিনোদন

মঞ্চে মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযোগ, গায়ককে নামিয়ে দিলেন মন্ত্রী 

বিনোদন ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযগে জনপ্রিয় কণ্ঠশিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী। ঘটনাটি ভারতের উত্তরাখণ্ডের তেহরির। সেখানে নবরাত্রি উপলক্ষে গান পরিবেশনের সময় পাঞ্জাবি সংগীত শিল্পী দালের মেহেন্দিকে নামিয়ে দেন ক্যাবিনেট মন্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ— তেহরি জেলার নরেন্দ্র নগরে আয়োজিত জনপ্রিয় কুঞ্জপুরী মেলায় মদ্যপ অবস্থায় গাইছিলেন দালের। বিষয়টি চোখে পড়ে ক্যাবিনেট মন্ত্রী তথা নরেন্দ্র নগরের বিধায়ক সুবোধ উনিয়ালের। তিনি মঞ্চে উঠে ক্ষোভ প্রকাশ করেন। এরপর নামিয়ে দেন দালেরকে। এরইমধ্যে সে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এদিকে দালেরের সঙ্গে এরকম ব্যবহারে ক্ষুব্ধ সংগীত শিল্পী মিকা সিং। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিও শেয়ার করে তিনি দাবি করেছেন, দালের মদ্যপান করেন না। তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।

আজ ২০ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মিকা লেখেন, “দলেরজি ৩০ বছর ধরে তারকা। আপনারা কি কখনও তাকে হাতে মদের গ্লাস নিয়ে দেখেছেন? তার জন্মদিনের পার্টিতে মদ খেতে দেখেছেন? কখনও দেখেননি। তা হলে সরাসরি এমন অভিযোগ করলেন কী করে?”

দালেরের সঙ্গে সেদিনের আচরণের বিরধিতা করেন মিকা। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যা যাচাই করা হলো না কেন— প্রশ্ন তুলেছেন গায়ক।সেইসঙ্গে তার প্রশ্ন— গায়ককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হল না কেন? এ সময় শিল্পীদের প্রতি অশ্রদ্ধা এবং একটি আন্তর্জাতিক ব্যান্ডের সঙ্গে এরকম আচরণকে ধৃষ্টতা বলে অভিহিত করেন তিনি। 

আরআর