বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
চলন-বলনে সাজসজ্জায় কখনও আবেদনের এক তিল বিচ্যুতি ঘটে না নুসরাত ফারিয়ার। পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও তার সৌন্দর্যের বড় দাপট। নিয়মিত উত্তাপ ছড়ান। এবার কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় যেন আগুন ধরালেন ফারিয়া। তাতে পতঙ্গের মতো পুড়ছেন নেটিজেনরা।

আজ বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ফারিয়া। ১৩ ফ্রেমে ১৩ রকম ভঙ্গি তার।

কখনও চাহনির বাণ ছুড়েছেন। কখনও ঠোঁটের মাদকতায় ঘায়েলের চেষ্টা নায়িকার। তাই দেখে কুপোকাত অনুসারীরা। মন্তব্যের ঘরে জানাচ্ছেন ব্যকুলতা। কেউবা ছুড়ে দিচ্ছেন ভালোবাসার ইমোজি।

কালো পোশাকে নিজেকে মেলে ধরা সে ছবিগুলোর কোনোটা থেকে ছিটকে বের হচ্ছে রূপের জ্যোৎস্না। যা হজম করতে গিয়ে বেসামাল ভক্তকূল।

কেউ অভিনেত্রীকে বলিউড লাস্যময়ী নোরা ফাতেহির সঙ্গে তুলনা করছেন। কেউ বলছেন বোল্ড অ্যান্ড মেলোডিয়াস। আরও কত বিশেষণ!

আধা আবৃত কোটে ফারিয়া কারও কাছে অপূর্ব। কারও কাছে ‘পুরাই উরাধুরা’। আবার কারও কাছে যেন প্রেমিকাকে ভোলার জন্য যথেষ্ট কারণ।

ঘণ্টা দুয়েক হয়েছে ছবিগুলো প্রকাশ করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার আরেক সত্তা’।

ফেসবুকে রূপের আগুন জ্বালানো ফারিয়া পর্দায়ও আগুন জ্বালান। সম্প্রতি মুক্তির অপেক্ষায় তার একগুচ্ছ কাজ। কোনোটা মুক্তির অপেক্ষায়। কোনোটা নির্মিতব্য।

ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বিউটি উইথ ব্রেনের ‘লাপাত্তা’। পরিচালক মেহেদী হাসান হৃদয়। আগামী ডিসেম্বরে আসতে পারে ফারিয়া অভিনীত অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটি। সম্প্রতি শুটিং চলছে ‘লজ্জা’ নামের একটি সিনেমা। এতে নুসরাত ফারিয়া আছেন। ছবির পরিচালক এম এইচ খোকন।
আরআর