বিনোদন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম
ভারতে ফের দানা বেঁধেছে ককরোচ পার্টির আন্দোলন। নির্বাচন কমিশনারকে অব্যহতির দাবিতে মাঠে নেমেছে আন্দোলনকারীরা। বিক্ষোভে সমর্থন দিয়ে প্রেমিকাসহ রাস্তায় নেমেছিলেন বলিউড অভিনেতা ইমরান। শুরুতে পুলিশ আটক করলেও ছেড়ে দেয়। তবে মামলা দেওয়া হয় অভিনেতার নামে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গাওদেবী থানায় একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালীন মুম্বাইয়ে চারশোর বেশি মানুষকে আটক করা হয়েছিল। গতকাল শনিবার আটক হওয়ার পর সোশ্যল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন ইমরান ও তাঁর বান্ধবী। পুলিশের ভ্যানের ভিতরে বসে থাকা নিজের একটি ছবি পোস্ট করে মজার ছলে লেখেন, ‘মনে হচ্ছে, আমাকে গাড়ি করে ঘোরাতে নিয়ে যাওয়া হচ্ছে’!
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইমরানের। সেখানে পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ স্লোগান দেন তিনি। তাকে বলতে শোনা যায়, “কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে তা আমি জানি না। ওঁরা আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে ভ্যানে বসতে বলে।” এ সময় অভিনেতা জানা, আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাদের।
তবে মামলা দায়ের হলেও পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য আসেনি। এদিকে ভিডিওতে ইমরানকে বলতে শোনা গেছে, “স্যার, আমার কোনো দাবি নেই। মানুষের কাছে কিছু দাবি করার মতো আমার কোনও পদমর্যাদাও নেই। আমি কোনও সংগঠনের সদস্যও নই। তাই কোনও প্রতিনিধির হয়ে আমি কথা বলছি না।”
আরআর