বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
পবিত্র ওমরাহ পালন করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। সামাজিক মাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন। দিনটিকে জীবনের শ্রেষ্ঠ দিন বলে অভিহিত করেছেন তিনি।
কালো বোরখা পরে পবিত্র কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও ধারণ করেছেন কেয়া। সেটি প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’
সেইসঙ্গে নেটিজেনদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার। লিখেছেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
সম্প্রতি প্রকাশ পেয়েছে কেয়া পায়েল অভিনীত ওয়েব সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। সিনেমাটির পরিচালক জাহিদ প্রিতম।
আরআর