Dhaka Mail Logo

বিনোদন

প্রেমিকা মুসলিম হতে চেয়েছিলেন, তবু কেন সম্পর্ক ভাঙলেন বিগ বস তারকা? 

বিনোদন ডেস্ক

০৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

প্রেম বোঝে না জাত-ধর্ম। ভালোবাসার টানে ধর্মান্তরিত হওয়ার নজীরও অসংখ্য। বিগ বস তারকা বসীর আলীর জীবনেও এরকম ঘটনা রয়েছে। তাকে ভালোবেসে ধর্ম বদলাতে চেয়েছিলেন প্রেমিকা। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি বসীর। ফিরিয়ে দিয়েছিলেন ওই তরুণীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বসীর তার সম্পর্কের কথা প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে। ভিন্ন ধর্মের এক তরুণীর প্রতি ভালোলাগা জন্মেছিল তার। ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। তরুণীরও সায় ছিল। ফলে ধর্মের ভিন্নতা মেনেই সম্পর্ক এগুতে থাকে। দুজনের মধ্যে এ নিয়ে কথাও হয়। ভালোবাসার গভীরতা এতটাই ছিল যে বসিরের জন্য নিজ ধর্ম ত্যাগ করে মুসলিম হতে রাজি হয়েছিলেন তার প্রেমিকা। 

কিন্তু বসীর তখন অন্য চিন্তায় মগ্ন। সন্দিহান ছিলেন ধর্ম পরিবর্তনের পর ধর্মীয় আচারের প্রতি ওই তরুণীর নিষ্ঠা নিয়ে। তার কথায়, “ধর্ম পরিবর্তন করলেও মন থেকে গ্রহণ যদি না করে, নমাজ যদি না পড়ে, নিয়মকানুন মেনে না চলে, তা হলে তার যত পাপ, সবই আমার হিসেবে লেখা হবে।” তাই আর সম্পর্ককে সামনে যেতে দেননি ‘বিগ বস্‌’ ও ‘স্প্‌লিটস্‌ভিলা’ তারকা।

হায়দরাবাদের ছেলে বসীর। বেড়ে ওঠাও সেখানে। ২০১৭ সালে ছোটপর্দায় আগমন। পথচলা শুরু হয় ‘রোডিজ’-এর মাধ্যমে। পরে বিগ বসে নজতর কাড়েন তিনি। 

আরআর