Dhaka Mail Logo

বিনোদন

বেতারের ‘দর্পণ’ অনুষ্ঠানের উপস্থাপক রওনক জাহান মারা গেছেন 

বিনোদন ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপক ও ইংরেজি সংবাদ পাঠিকা রওনক জাহান আর নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। গতকাল ২ অক্টোবর সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ বেতারের একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। 

বাংলাদেশ বেতারের ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘দর্পণ’-এর উপস্থাপক ছিলেন রওনক জাহান। দীর্ঘ ৩৫ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তিনি। যা শ্রোতাদের ঘরের মানুষ করে তোলে তাকে। 

জনপ্রিয় এ উপস্থাপক ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছেন দীর্ঘদিন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

বাংলাদেশ বেতারের উপস্থাপক ফাতেমা আফরোজ সোহেলী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘রওনক আপা মানেই তারুণ্য আর এক পৃথিবী বিশুদ্ধতম ইতিহাস। যে ডেঙ্গুর স্লোগান দিয়ে আমাদের প্রতিটি অধিবেশন জনমানুষের কথা বলে, সেই ডেঙ্গুই নিয়ে গেল আমাদের সতীর্থকে। আপনার প্রতি আমাদের অজস্র ঋণ আপা। আমাদের কাছে রওনক জাহান মানেই বাংলাদেশ বেতারের সুনাম।’ এছাড়া আরও অনেকে প্রকাশ করেছেন শোক। 

আরআর