বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের মনের অনুভূতি প্রকাশে রাখঢাক রাখেন না। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার—সবকিছু অনুরাগীদের সঙ্গে ভাগ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একসময় গরিব ছেলে পছন্দ করতেন তিনি।
প্রভার কথায়, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়, আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম কষ্টে বড় হয়েছি বাবা ভাই বোনদের এভাবে মানুষ করেছে। মিথ্যা কথা এটা আরও বেশি দুষ্টু হয়। আমি বেশ আল্মাদী ছিলাম, এরকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘এতো কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করতো, সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’
দীর্ঘদিন ধরে কাজের বাহিরে অভিনেত্রী। জানা গেছে, সরকারি অনুদানপ্রাপ্ত দুইটি সিনেমাতে যুক্ত হয়েছেন তিনি। ইতোমধ্যে ‘দেনা পাওনা’ নামের একটি সিনেমার বেশকিছু অংশের শুটিং শেষ হয়েছে। চলতি সপ্তাহে বাকি অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। আর একটি ‘দুই পয়সার মানুষ’ সিনেমা।
ইএইচ/