Dhaka Mail Logo

বিনোদন

‘বিগ বসের মতো আবর্জনা বন্ধ হোক,’ সালমানকে কটাক্ষ কমেডিয়ানের

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম

সম্প্রতি মা হওয়া পরবর্তী শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে ক্যাটরিনা কাইফকে। প্রাক্তনের প্রতি এমন তির্যক মন্তব্য সহ্য করতে পারেননি সালমান খান। বিগ বসের ঘরে শরীরের পোশাক ছুড়ে দিয়ে পাশে দাঁড়ান অভিনেত্রীর। এতে প্রশংসিতও হন। তবে কমেডিয়ান সুনীল পালের চোখে ভাইজানের এমন প্রতিবাদ শুধুই ঔদ্ধত্য। সেইসঙ্গে বিগ বসকেও আবর্জনা বলে করলেন বন্ধের আহ্বান। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিগ বসের মতো আবর্জনা একটি শো যত দ্রুত সম্ভব বন্ধ করার দাবি রেখে সুনীল বলেন, “সালমানকে আমরা তৈরি করেছি। সালমান কিন্তু আমাদের তৈরি করেননি। আজ আমাদের সবার জন্যই সালমান তারকা। ওঁর শত শত সিনেমা দেখেছি বলেই আজ এই জায়গায় পৌঁছেছে। সালমান খান, অক্ষয় কুমার, শাহরুখ খান সকলেরই এটা বোঝা উচিত। আপনাদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে।” 

বলিউডের বিশাল বাজেটের ছবিগুলো নিয়েও কথা বলেন সুনীল। তার ভাষ্য, “হনুমান অংশ দুই কোটি টাকায় তৈরি হয়ে পাঁচশো কোটি টাকা আয় করেছে। আর ৫০০ কোটি টাকায় তৈরি ছবি ৫০ কোটি টাকাও আয় করতে পারছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত। এত বড় তারকা যে আপনারা কর্পোরেট শ্রমিকদের কিনে নিয়েছেন। কর্পোরেট হাউসগুলোকে কিনে নিয়েছেন বলে ছোট প্রযোজকরা ছবি তৈরি করতে পারছেন না। হনুমানজি আর নিম করোলি বাবাজির কৃপায় আজ ‘হনুমান অংশ’ এত আয় করেছে।”

আরআর